ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন নিতাই রায়

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৪০ , ০৪ বার পড়া হয়েছে

অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে নিতাই রায়ের সংবাদ সম্মেলন সম্পন্ন

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচারের অভিযোগ এনে এর প্রতিবাদ জানিয়েছেন ফরিদপুর মহানগর বিএনপির সদস্য নিতাই রায়। এ ঘটনায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।‌
আজ সোমবার ‌১০ আগস্ট বেলা ১২:৩০ টার দিকে ‌‌ফরিদপুর প্রেসক্লাবের শামসুদ্দিন মোল্লা ‌মিলনায়তনে ‌এক সংবাদ ‌সম্মেলন অনুষ্ঠিত হয়। ফরিদপুর প্রেসক্লাবের ‌সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‌ নিতাই রায় ‌ লিখিত বক্তব্যে তিনি সাংবাদিকদের জানান।সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। এসব অপপ্রচারের কারণে তিনি সামাজিক ও ব্যক্তিগতভাবে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন।
সংবাদ সম্মেলনে তিনি একটি জমি সংক্রান্ত দলিলের তথ্য তুলে ধরেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০১২ সালের ৩ অক্টোবর ফরিদপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিলটি রেজিস্ট্রি করা হয়। দলিলটির ক্রমিক নম্বর ১০৯০০, বহি নম্বর-১ এবং দলিল নম্বর ১০৮৮৩। দলিলের প্রকৃতি সাফ কবলা। এতে ফরিদপুর পৌরসভার ১১৬ নম্বর কোমরপুর মৌজায় ১ দশমিক ১৫ একর বা এক একর ১৫ শতাংশ জমির উল্লেখ রয়েছে। দলিলে চারজন গ্রহীতা ও দুইজন দাতার তথ্য রয়েছে বলে জানান তিনি।

নিতাই রায় বলেন, ‘আমি একজন সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো অপপ্রচার থেকে দ্রুত মুক্তি পেতে চাই। এটি আমার ন্যায্য অধিকার। এ কারণে বাধ্য হয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি তুলে ধরছি।’
তিনি আরও বলেন, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছেন, তাদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে নিতাই রায় তার বিরুদ্ধে চলমান অপপ্রচার বন্ধ এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন নিতাই রায়

আপডেট সময় : ১০:০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬