মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা
- আপডেট সময় : ০১:১৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১৮ , ০৪ বার পড়া হয়েছে
মানব পাচার প্রতিরোধ কমিটি (CTC), মানব পাচার প্রতিরোধ কমিটি (CTIP) কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে তথ্য আদান-প্রদান ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১ এপ্রিল, সকাল ১০:০০ টায় শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) অশ্বাস প্রজেক্ট অংশে সুইজারল্যান্ড ভিত্তিক ও উইনরক আন্তর্জাতিক সংস্থার সহায়তায় এসডিএস (SDS) এর ফরিদপুর অফিসে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে পরামর্শ বিষয়ক তথ্য প্রদান করেন এ প্রোগ্রাম অফিসার মুকুল আলী।
উপস্থিত ছিলেন কমিউনিটি এসডিএস এর ফ্যাসিলিটেটর সামিয়া রহমান, শাপলা মহিলা সংস্থার প্রোগ্রাম অফিসার ওমল কান্তি ভট্টাচার্য প্রমুখ এছাড়াও একাধিক ইউনিয়ন পরিষদের সদস্যাবৃন্দ, ইউপি স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এসডিএস এর ডেপুটি ম্যানেজার মনিরুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্যরা মানব পাচার প্রতিরোধে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।




















