ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা : আহত কয়েকজন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:২১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৬১ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের জাহাপুর বাজার এলাকায় আজ বুধবার ১৭ জুন সকাল আনুমানিক ১০:৩০টার দিকে একটি ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ব্যাসপুর থেকে ফরিদপুরগামী একটি বাস অতিরিক্ত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দোকানের মধ্যে ঢুকে পড়ে। দুর্ঘটনার সময় দোকানদার পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত বের হয়ে যাওয়ার চেষ্টা করলে তার পায়ে গুরুতর আঘাত লাগে। এছাড়া আরও একজনের বুকে আঘাতসহ কয়েকজন আহত হয়েছেন।

আহতদের দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ও পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। এ ঘটনায় জাহাপুর বাজার এলাকায় সাময়িকভাবে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা : আহত কয়েকজন

আপডেট সময় : ০৯:২১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬