ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

মাছের বাড়ি ফরিদপুর: মৎস্য পক্ষ কুইজ ও সমাপনী ২০২৬

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ২৩ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ফরিদপুরে কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ১৮ আগস্ট ফরিদপুর শিশু একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন, ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষাল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা মৎস্যসম্পদ সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি, মেধার বিকাশ এবং মৎস্যসম্পদ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনায় শিশু-কিশোরদের মধ্যে সচেতনতা তৈরি করা জরুরি।

বক্তারা আরও বলেন, জ্ঞান ও সচেতনতার মাধ্যমে নতুন প্রজন্মকে মৎস্যসম্পদ রক্ষায় সম্পৃক্ত করতে হবে। মৎস্য‌ সম্পদকে দেশের উন্নয়নের অন্যতম শক্তিতে পরিণত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে জ্ঞান, সচেতনতা ও সমৃদ্ধির পথে মৎস্যসম্পদকে দেশের উন্নয়নের অন্যতম শক্তিতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
পরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

মাছের বাড়ি ফরিদপুর: মৎস্য পক্ষ কুইজ ও সমাপনী ২০২৬

আপডেট সময় : ০৫:০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬