ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসায় নতুনদের বরণ ও কৃতিদের সম্মাননা প্রদান

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের মধুখালীতে মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে আলিম ও ফাজিল শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীনবরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় মাদ্রাসার হলরুমে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি সোহানা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ। অনুষ্ঠানে বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন ও বিদ্যুৎসাহী সদস্য কামাল উদ্দিন আহমেদ।
সহকারী অধ্যাপক কাইয়ুম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু নাছের টিটু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব তালুকদার, উপজেলা বিএনপির সদস্য নওশের আলী মাস্টার, কামালদিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোকলেসুর রহমান, ইউপি সদস্য ইউনুস আলী ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম সেতুসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসায় নতুনদের বরণ ও কৃতিদের সম্মাননা প্রদান

আপডেট সময় : ০৪:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬