ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

মহালয়া ও তর্পণে মুখর ফরিদপুর, দুর্গাপূজার আগমনী বার্তা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:১৪:০২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৩৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহালয়া, স্নান ও তর্পণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) ভোরে শহরের বিভিন্ন স্থানে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে মহালয়া উদ্‌যাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা।

মহালয়ার মূল আয়োজন করে ফরিদপুরের প্রাচীন ও ঐতিহ্যবাহী মহালয়া আয়োজক দল ‘টিম দুর্গতিনাশিনী’। ঐদিন ভোরে শ্রীধাম শ্রীঅঙ্গন ও আঙিনার ঘাটে চণ্ডীপাঠ, গীতিআলেখ্য ও তর্পণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ‘মহালয়া জননী জগন্মাতা’ শীর্ষক বিশেষ গীতিআলেখ্য পরিবেশিত হয়। উৎপল কুমার ধরের রচনায় গীতিআলেখ্যটির সংগীত পরিচালনা করেন প্রাপ্তি রায় ও রূপকথা সাহা। এর গ্রন্থনা ও চণ্ডীপাঠ করেন উৎপল কুমার ধর।

এদিকে, আঙিনার ঘাটে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণে তর্পণ করেন বহু মানুষ। টিম দুর্গতিনাশিনীর আয়োজনে তর্পণে পৌরোহিত্য করেন অমৃত চক্রবর্তী। এটি ছিল দলটির ১১তম বর্ষের মহালয়া আয়োজন।

উল্লেখ্য, ফরিদপুরে ২০১৬ সালে সর্বপ্রথম মহালয়া আয়োজন করে টিম দুর্গতিনাশিনী। সেই ধারাবাহিকতায় এবার দলটি ১১তম বর্ষের আয়োজন সম্পন্ন করেছে।

এর আগে গত শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ফরিদপুর শহরের পুরান কালীবাড়িতে মহালয়া উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে টিম দুর্গতিনাশিনীর পরিবেশনায় চণ্ডীপাঠ ও গীতিআলেখ্য অনুষ্ঠিত হয়। পাশাপাশি নৃত্যালয়ের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এ ছাড়া শারদীয় সংঘের উদ্যোগে গতকাল শুক্রবার ৯ অক্টোবর রাত ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেও টিম দুর্গতিনাশিনীর পরিবেশনায় চণ্ডীপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। এদিন সনাতন ধর্মাবলম্বীরা প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন এবং চণ্ডীপাঠসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন। মহালয়ার এসব আয়োজনের মধ্য দিয়ে ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে শারদীয় দুর্গাপূজার আগমনী বার্তা।

নিউজটি শেয়ার করুন

মহালয়া ও তর্পণে মুখর ফরিদপুর, দুর্গাপূজার আগমনী বার্তা

আপডেট সময় : ০২:১৪:০২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬