ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

মর্যাদা রক্ষার দাবিতে ফরিদপুরে হরিজনদের মানববন্ধন ও বিক্ষোভ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৪০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিজন জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও জীবন-জীবিকার উন্নয়নের দাবিতে ফরিদপুরে মানববন্ধন বিক্ষো মিছিল এবং পরে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
আজ রবিবার ২৬ জুলাই সকাল ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির ‌ আয়োজন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ফরিদপুর হাড়ি সমাজের মণ্ডল শ্যামল জমাদার। বক্তব্য রাখেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, ফরিদপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক রিপন হাড়ি, বিদ্যুৎ হাড়িসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে হরিজন কলোনি উচ্ছেদ করা হচ্ছে। তারা অভিযোগ করেন, পুনর্বাসনের ব্যবস্থা না করেই এসব উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ধরনের উদ্যোগের সমালোচনা করে তারা বলেন, কোনো কলোনি উচ্ছেদের আগে সেখানে বসবাসরত হরিজন পরিবারের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এ সময় বক্তারা পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হরিজন জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৮০ শতাংশ কোটার যথাযথ বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি সরকারি হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হরিজন সম্প্রদায়ের সদস্যদের নিয়োগের সুযোগ বৃদ্ধি এবং চুক্তিভিত্তিক নিয়োগ ব্যবস্থা বন্ধেরও দাবি তোলেন।
বক্তারা আরও বলেন, “আমরা এ দেশের নাগরিক। অন্য সব নাগরিকের মতো আমাদেরও সমান অধিকার রয়েছে। কিন্তু বাস্তবে নানা ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। এই বৈষম্যের অবসান ঘটিয়ে আমাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে।”
মানববন্ধন শেষে জেলা প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় হরিজন সম্প্রদায়ের বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

মর্যাদা রক্ষার দাবিতে ফরিদপুরে হরিজনদের মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় : ১০:৪০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬