ট্রেন্ডিং :
মরণোত্তর দেহদান করে অনন্য দৃষ্টান্ত গড়লেন রাজবাড়ীর প্রথম নারী আইনজীবী
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:০১:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৩৭ , ০৪ বার পড়া হয়েছে
চিকিৎসাবিজ্ঞানের শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহারের জন্য মরণোত্তর দেহদান করেছেন রাজবাড়ীর প্রথম নারী আইনজীবী দেবাহুতি চক্রবর্তী। আজ শনিবার (৩১ অক্টোবর) তাঁর পরিবারের সদস্যরা তাঁর স্বাক্ষরিত দেহদান সংক্রান্ত দলিলসহ মরদেহ ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন হাসপাতালের আহবায়ক অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান শামীমের কাছে হস্তান্তর করেন।
এ সময় ফরিদপুর ডায়াবেটিস মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম, উপাধ্যক্ষ ডা. মনোয়ার আহমেদ, বিশেষজ্ঞ চিকিৎসক এবং দেবাহুতি চক্রবর্তীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ব্যক্তিরা বলেন, দেবাহুতি চক্রবর্তীর এই মহৎ দেহদান মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর এই উদ্যোগ নতুন প্রজন্মকে মানবকল্যাণে উদ্বুদ্ধ করার পাশাপাশি চিকিৎসাবিজ্ঞানের শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।




















