ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূর্তি সফল করতে প্রাক্তন শিক্ষার্থীদের প্রস্তুতি সভা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে

ঐতিহ্যের ১০০ বছর: ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূর্তি সফল করতে এক মঞ্চে প্রাক্তন শিক্ষার্থীরা

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূর্তি উদযাপন সফল করার লক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। “একশ বছরের গৌরব, ঐতিহ্য ও অগ্রযাত্রার পথে আমরা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভার আয়োজন করা হয়।
সভায় আগামী ১৯ ডিসেম্বর বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানকে সফল ও স্মরণীয় করে তুলতে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং সার্বিক সহযোগিতা নিয়েও মতবিনিময় করা হয়।
সভায় প্রাক্তন শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক মিতুল, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, গোলাম মোস্তফা মিরাজ, এমদাদুল হক এমদাদ, আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, নাসিরউদ্দিন আহমেদ মিলার, মুজিবুর রহমান মাতুব্বর, মোশাররফ হোসেন, মাহবুব হোসেন পিয়াল, কামরুল ইসলাম মিল্টনসহ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সভায় বিদ্যালয়ের শত বছরের গৌরব, ঐতিহ্য ও অর্জন তুলে ধরে শতবর্ষপূর্তি অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রাক্তন শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূর্তি সফল করতে প্রাক্তন শিক্ষার্থীদের প্রস্তুতি সভা

আপডেট সময় : ০৪:০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬