ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ‘এ প্লাস’ সংবর্ধনা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:০০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২৬ , ০৪ বার পড়া হয়েছে

মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

“শুধু জিপিএ-৫ অর্জন করলেই হবে না, জীবনে একজন ভালো মানুষ হতে হবে। দেশ ও মানুষের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে”—ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।
গতকাল শনিবার ৫ সেপ্টেম্বর সকাল ১০টায় মধুখালী উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মধুখালী উপজেলা শাখার আয়োজনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ প্লাস সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, মেধার সঙ্গে সততা, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই জ্ঞান, দক্ষতা ও চরিত্রকে সমৃদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা এখন থেকেই গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, একটি সুন্দর ভবিষ্যতের বাংলাদেশ গড়তে প্রয়োজন শুধু মেধাবী নয়, সৎ, নৈতিক ও দেশপ্রেমিক প্রজন্ম। সেই প্রজন্মই পারে একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ বাংলাদেশ নির্মাণ করতে।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
আয়োজকেরা বলেন, আজকের এ প্লাস অর্জন যেন আগামী দিনের নেতৃত্বের প্রস্তুতিতে রূপ নেয়—এই লক্ষ্যেই শিক্ষার্থীদের মেধা, সততা ও দেশপ্রেমে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ‘এ প্লাস’ সংবর্ধনা

আপডেট সময় : ১০:০০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬