ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ : প্রাণ গেল ২ আরোহীর

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে

বাস ও মটর সাইকেল

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল ‌সোমবার ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে ভাঙ্গা-বরিশাল মহাসড়কের চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী আওড়ামাঠ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটুয়াখালীর ছোট বিগাই গ্রামের আকবর মুন্সির ছেলে আরিফ (৩০) এবং বরিশালের গৌরনদী উপজেলার বিয়াসুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা এক্সপ্রেস পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে বরিশালগামী একটি পালসার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক আরিফ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আরোহী সালাউদ্দিনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।
দুর্ঘটনায় বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ : প্রাণ গেল ২ আরোহীর

আপডেট সময় : ০৪:৫৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬