ট্রেন্ডিং :
ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৩ জন আহত
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৪৬ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালকসহ তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত অ্যাম্বুলেন্স চালক মোবারক হোসেনকে (৪৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার ২৪ আগস্ট দুপুর আনুমানিক ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা আরও দুজন আহত হন। আহতরা হলেন পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের শিহাব হোসেন (২৫) ও রওশনারা বেগম (৬৫)। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।





















