ট্রেন্ডিং :
ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৯:১৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ৪৫ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় কাউছার আহমেদ রাতুল (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ২৭ আগস্ট ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকার গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাউছার আহমেদ রাতুল উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, ঐদিন ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকার গোলচত্বরে একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী রাতুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





















