ট্রেন্ডিং :
ভাঙ্গায় নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কমিউনিটি সভা
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৩:৪৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৩৩ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৯ নভেম্বর) জেলা তথ্য অফিস, ফরিদপুরের উদ্যোগে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের ২০২৬-২০২৭ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) জিওবি খাতের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার তুজারপুর ইউনিয়নের ইউপি সদস্য লুৎফুননেসার বাড়িতে আয়োজিত সভায় প্রায় ৭০ জন নারী অংশগ্রহণ করেন। সভায় শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়ন এবং সামাজিক বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।




















