ভাঙ্গায় জমকালো আয়োজনে শিশু-কিশোর ও নারী অধিকার বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী
- আপডেট সময় : ০৪:৪৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
শিশু, কিশোর-কিশোরী ও নারীদের উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ভাঙ্গায় সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।
আজ রবিবার ৯ আগস্ট জেলা তথ্য অফিস,ফরিদপুর কর্তৃক আয়োজিত ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের ২০২৬-২০২৭ অর্থবছরের ১ম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) জিওবি খাতের আওতায় ভাঙ্গা উপজেলার পুলিয়া উচ্চ বিদ্যালয় ও মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে শিশু, কিশোর-কিশোরী ও নারীদের শিক্ষা, স্বাস্থ্য, অধিকার, নিরাপত্তা এবং সামাজিক বিভিন্ন বিষয়ে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।
বিদ্যালয় দুটির শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের প্রচার কার্যক্রমের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং শিশু, কিশোর-কিশোরী ও নারীদের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা রয়েছে।





















