ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল কিশোর মোটরসাইকেল চালকের

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৪৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে

নিহত নুর শেখ

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় নুর শেখ (১৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার ৬ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সূর্যনগর-ভাঙ্গা সার্ভিস লেনের সলিলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর শেখ ভাঙ্গা উপজেলার দীঘলকান্দা গ্রামের তুষার শেখের ছেলে। পুলিশ জানায়, নুর শেখ নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ভাঙ্গার দিকে আসছিলেন। পথে সলিলদিয়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার এস আই মো. মুনতাসির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনগত কার্যক্রম শুরু করেন।
পুলিশ জানায়, দুর্ঘটনায় ব্যবহৃত গাড়ি ও এর চালক এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল কিশোর মোটরসাইকেল চালকের

আপডেট সময় : ০৫:৪৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬