ভক্তি ও মাঙ্গলিক আবহে ফরিদপুরে গঙ্গাজল অর্পণ কর্মসূচি
- আপডেট সময় : ০৪:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৩৪ , ০৪ বার পড়া হয়েছে
গঙ্গাজল অর্পণ কমিটি ফরিদপুরের উদ্যোগ সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী ১০ আগস্ট, সোমবার ভোরে ফরিদপুরে অনুষ্ঠিত হবে গঙ্গাজল অর্পণ ।
আয়োজক সূত্রে জানা গেছে, বাংলা ১৪৩৩ সালের ২৪ শ্রাবণ, আগামী সোমবার ভোর ৫ টায় পদ্মা নদীর সিএন্ডবি ঘাট ও ফরিদপুর পৌর বিসর্জন ঘাট থেকে গঙ্গাজল সংগ্রহ করা হবে। পরে নির্ধারিত বিভিন্ন শিব মন্দিরে সেই গঙ্গাজল অর্পণ করা হবে।
গঙ্গাজল অর্পণের স্থানগুলো হলো—নিলটুলী স্বর্ণপট্টি সার্বজনীন কালী মন্দির, শ্রী শ্রী কৈলাশধাম শিব মন্দির-চকবাজার, শ্রী শ্রী গৌর গোপাল আঙ্গিণা শিব মন্দির, শ্রী শ্রী মদন গোপাল আঙ্গিণা শিব মন্দির ও নন্দালয় শিব মন্দির, রথখোলা।
ধর্মীয় এই কর্মসূচিকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকরা ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীদের যথাসময়ে উপস্থিত হয়ে গঙ্গাজল অর্পণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।





















