ট্রেন্ডিং :
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে এমপি শহিদুল ইসলাম বাবুলের শোক
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১১:০৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
শোকবার্তায় এমপি শহিদুল ইসলাম বাবুল মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান, তিনি যেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি কামনা করেন।




















