ট্রেন্ডিং :
বোয়ালমারীতে ৫ মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফারুক গ্রেপ্তার
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:৫৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৫টি মামলার আসামি এবং ঘোষপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা এস এম ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ১২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভীমপুর বাজার এলাকা থেকে বোয়ালমারী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত এস এম ফারুক হোসেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি ঘোষপুর ইউনিয়নের পূবিলা গ্রামের মঈনুদ্দিনের ছেলে এবং ওই ইউনিয়ন থেকে দুইবার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক হোসেনের বিরুদ্ধে থানায় বিভিন্ন সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ৫টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল। সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ভীমপুর বাজারে অভিযান চালিয়ে বোয়ালমারী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।





















