ট্রেন্ডিং :
বোয়ালমারীতে সাপের কামড় : ওঝার ওপরে ভরসায় ঝরল মুদি দোকানির প্রাণ
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৭:০৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ২৩ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের বোয়ালমারীতে বিষধর সাপের কামড়ে মো. আক্কুব্বর শেখ (৩৫) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ৫ আগস্ট দিবাগত রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে। নিহত আক্কুব্বর শেখ উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর-চরভাগদিয়া গ্রামের মৃত রব্বান শেখের ছেলে। তার ছোট ছোট তিনটি সন্তান রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের খালাতো ভাই মো. নাইম বিশ্বাস জাগো নিউজকে বলেন, ওঝার কাছে নেওয়ার কারণে সময় ক্ষেপণ হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে হয়তো তার জীবন বেঁচে যেতো।





















