বোয়ালমারীতে টিআর কর্মসূচির ৯ প্রকল্পে ১০ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ
- আপডেট সময় : ১০:২৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৪৯ , ০৪ বার পড়া হয়েছে
২০২৫-২০২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর.) কর্মসূচির আওতায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন ধর্মীয় ও জনসেবামূলক প্রতিষ্ঠানের সংস্কার কাজের জন্য ৯টি প্রকল্পে মোট ১০ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতিটি প্রকল্পের জন্য ১ লাখ ২০ হাজার টাকা করে অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— গোবিন্দপুর বাজার সংলগ্ন মসজিদ, ডহরনগর মাদ্রাসা মসজিদ, রাজাপুর সর্বজনীন দুর্গা মন্দির, গুনবহা বিশ্বাস পাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও ছোলনার আল হেলাল স্কয়ার মসজিদ, আধারকোঠা জামে মসজিদ ও দক্ষিণ শিবপুরের বাইতুন নূর জামে মসজিদ, উত্তর সোতাশী বাইতুন নূর জামে মসজিদ ও কুশাডাঙা পশ্চিমপাড়া জামে মসজিদ, বোয়ালমারী অফিসার্স ক্লাব, দক্ষিণ শিবপুরের ফুলকুঁড়ি আদর্শ মাদ্রাসা ও উত্তর শিবপুরের হেলিপোর্ট জামে মসজিদ এবং বোয়ালমারী বাজার সর্বজনীন শ্রী শ্রী রক্ষাচন্ডী মন্দিরের সংস্কার কাজ। এ বিষয়ে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লার পক্ষ থেকে এলাকাবাসীর প্রতি উন্নয়নকাজ নিয়মিত পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, সরকারি অর্থে বাস্তবায়নাধীন প্রকল্পগুলো যেন যথাযথ মান বজায় রেখে সম্পন্ন হয়, সে বিষয়ে স্থানীয় জনগণের নজরদারি গুরুত্বপূর্ণ। জনগণের সচেতন অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছতা ও মানসম্মত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।





















