ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

বাকিগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার শতবর্ষ উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৪৮ , ০৪ বার পড়া হয়েছে

বাকিগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রস্তুতিমূলক সমন্বয় সভা

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের ঐতিহ্যবাহী বাকিগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার শতবর্ষ উদযাপন, পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের হাফেজডাঙ্গী এলাকায় মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও মাদ্রাসার প্রাক্তন ছাত্র এইচ. এম. হাফেজ ইব্রাহিম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ওবায়দুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ এ. টি. এম. রেশাদুল হাকিম এবং শতবর্ষ উদযাপন কমিটির সদস্যসচিব ও অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন।
সভায় শতবর্ষ উদযাপন অনুষ্ঠান সুশৃঙ্খল ও স্মরণীয় করে তুলতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় আহ্বায়ক এইচ. এম. হাফেজ ইব্রাহিম আব্দুর রাজ্জাক সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করে অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানান।
আগামী ২৪ অক্টোবর মাদ্রাসার শতবর্ষ উদযাপন, পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে বর্তমান শিক্ষার্থীদের ১ হাজার এবং সাবেক শিক্ষার্থীদের ২ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

বাকিগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার শতবর্ষ উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:১৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬