ট্রেন্ডিং :
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ : মধুখালী উপজেলা শাখার আংশিক কমিটির অনুমোদন
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:২২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৪৫ , ০৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ফরিদপুর জেলা শাখার আওতাধীন মধুখালী উপজেলা শাখার তিন মাসের জন্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদিত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা শাখার কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি নিষ্ঠা, সততা ও নিঃস্বার্থভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের মধুখালী উপজেলা শাখাকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে।
এদিকে, নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।






















