ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

বর্ণাঢ্য আয়োজনে ফরিদপুরে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:২০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ২৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা ও পুরস্কার বিতরণের মাধ্যমে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে সুজন ফরিদপুর জেলা কমিটির আয়োজনে ১৩ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
পরবর্তীতে কবি জসীমউদ্দীনের বাড়িতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুজন ফরিদপুর জেলা কমিটির সভাপতি লিয়াকত হোসেন কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কমিটির সহসভাপতি অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্টালিন, সাইফুল ইসলাম অহিদ, অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, রেহেনা পিয়া, অধ্যাপক শরীফ জাহিদ হোসেন, সদরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আজাদ, সালথা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, মধুখালী উপজেলা কমিটির সভাপতি নুর নবী এবং নগরকান্দা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তুহিন।
এ সময় সুজনের জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সুজন ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে সুশাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সুজন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় ও সামাজিক কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সুজনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

বর্ণাঢ্য আয়োজনে ফরিদপুরে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ০১:২০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬