ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

বড় মাধবপুরে ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটনে মাঠে ফরিদপুরের পুলিশ সুপার

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৫২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে

বড় মাধবপুরে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শনে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের কোতয়ালী থানাধীন কৃষ্ণনগর ইউনিয়নের বড় মাধবপুর গ্রামে সংঘটিত ডাকাতির ঘটনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
গতকাল শনিবার ১৫ আগস্ট তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। গত ১৩ আগস্ট কোতয়ালী থানায় ৩৯৫/৩৯৭ পেনাল কোডের ধারায় মামলা নম্বর-৩২ দায়ের করা হয়।

ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি মামলার তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঘটনার বিস্তারিত বিষয়ে আলোচনা করেন এবং তদন্তের অগ্রগতি পর্যালোচনা করেন।
পুলিশ সুপার ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের প্রতি সমবেদনা জানান এবং দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ন্যায়বিচারের আশ্বাস দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেনসহ কোতয়ালী থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

বড় মাধবপুরে ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটনে মাঠে ফরিদপুরের পুলিশ সুপার

আপডেট সময় : ০৯:৫২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬