ট্রেন্ডিং :
ফরিদপুর হাজী শরিয়াতুল্লাহ বাজারে মুরগী ব্যবসায়ীরা ওজনে কারচুপির অভিযোগ
অনলাইন ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৭:৩৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৫১ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ বাজারে মুরগি ব্যবসায়ীদের ওজনে কারচুপির অভিযোগ দীর্ঘদিনের। তবে সাম্প্রতিক সময়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা প্রশাসন নিয়মিত অভিযান না থাকায় আবার এই কারচুপি করছে।
বাজারের মুরগি ব্যবসায়ীদের ওজনে কারচুপি সংক্রান্ত উল্লেখযোগ্য তথ্যগুলো পাওয়া যায়। ব্যবসায়ীরা ওজনে কারচুপি করার ধরন। অনেক সময় ডিজিটাল স্কেলে কারসাজি করে বা মুরগির খাঁচার ওজনসহ পরিমাপ করে ক্রেতাদের ঠকানোর অভিযোগ পাওয়া যায়।

এছাড়া কিছু ক্ষেত্রে মরা বা অসুস্থ মুরগি বিক্রির দায়েও ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। এ বিষয়ে ভোক্তা-অধিকার অধিদপ্তর মাঝেমধ্যেই এই বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করে। ওজনে কারচুপি এবং মূল্য তালিকায় অসঙ্গতি পাওয়ায় গত বছরও বেশ কয়েকজন মাংস ও মুরগি ব্যবসায়ীকে বিভিন্ন অংকের জরিমানা করা হয়েছে। কিন্তু ভোক্তা অধিদপ্তর প্রতিনিয়ত বাজারে অভিযান পরিচালনা করলে সাধারণ ক্রেতারা এই কারচুপির বা ব্যবসায়ী ক্রেতাদের ঠকাতে পারতো না। এব্যাপারে কিছু ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা বলে আমাদের মেশিনে কোন সমস্যা নাই। কিন্তু কিছু সময় একটু মাপে ভূল হয়। তাই বলে আমরা ক্রেতাদের ঠকাই না। ব্যবসায়ীরা আরো বলে, যে বাজারে আমাদের মাপার ডিজিটাল মেশিন আমরা মাপে ঠিক রাখি। এব্যাপারে ক্রেতাদের আরো সচেতন হতে হবে। যাতে ওজনে কারচুপি এড়াতে ডিজিটাল পাল্লায় মুরগি মাপার সময় ‘জিরো’ নিশ্চিত করা এবং নিজের সামনে পরিমাপ করিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ।




















