ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুর মহিলাদলের মানববন্ধন: কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গ্রেপ্তারের দাবি

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৩৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৬৫ , ০৪ বার পড়া হয়েছে

কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। ছবি-সংগৃহীত।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা কর্তৃক ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরি নায়াব ইউসুফ–এর নাম জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফরিদপুর জেলা ও মহানগর মহিলাদল।

আজ মঙ্গলবার ৭  এপ্রিল সকাল ১০টা ২০ মিনিটে ফরিদপুর প্রেসক্লাবের সামনে জেলা মহিলাদলের সভাপতি নাজনীন রহমান–এর নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর মহিলাদলের সভাপতি রুকসানা পারভীন পাপীয়া, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাসরিন আলম, সাংগঠনিক সম্পাদক লুবণা জাহান, কোতয়ালী থানা মহিলাদলের সভাপতি সেলিনা আজিজসহ জেলা ও মহানগর মহিলাদলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ ‌উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, সংসদ সদস্য মুফতি আমির হামজা কর্তৃক সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের নাম জড়িয়ে দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্য দ্রুত প্রত্যাহার করে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর মহিলাদলের মানববন্ধন: কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গ্রেপ্তারের দাবি

আপডেট সময় : ০৯:৩৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬