ফরিদপুর ডায়াবেটিক সমিতি নির্বাচন: কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী আবু তাহের মুহাম্মদ রেশাদুল হাকীম
- আপডেট সময় : ১০:১৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৬১ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর ডায়াবেটিক সমিতির আসন্ন ত্রিবার্ষিক নির্বাচন (২০২৬–২০২৯) উপলক্ষে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী
আবু তাহের মো. রেশাদুল হাকীম ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
তিনি সততা, দক্ষতা, সাহস ও জবাবদিহিতার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, নির্বাচিত হলে সমিতির সদস্যদের কল্যাণে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। তাঁর ভোটার নম্বর ২৫২৫ এবং তার ব্যালট নম্বর ১৪। আবু তাহের মুহাম্মদ
রেশাদুল হাকীম একজন বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজ্ঞ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক। তিনি ফরিদপুর জিলা স্কুল, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর আইন মহাবিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। তিনি রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস এবং এলএলবি ডিগ্রি অর্জন করেছেন।
বর্তমানে তিনি বাকিগঞ্জ ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার ডাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), দিগন্ত টেলিভিশন এবং দৈনিক আমার দেশ-এর সাবেক জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি ফরিদপুর প্রেসক্লাবের একাধিক মেয়াদের সাবেক সাধারণ সম্পাদক, ফরিদপুর সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি এবং ঝংকার শিল্পীগোষ্ঠী ও সন্ধান সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পারিবারিক পরিচয়ে তিনি দানবীর ওলিয়ে কামেল আলহাজ হাফেজ মো. ইব্রাহিম (রহ.) ও সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য আলহাজ মওলানা আব্দুল আলী (রহ.)-এর নাতি, দারিয়াপুর দরবার শরীফের পীর সাহেব মওলানা তোয়াজুদ্দিন আহম্মেদ (রহ.)-এর নাতনি জামাতা এবং ফরিদপুর জিলা স্কুলের শিক্ষক হাম্মাদ স্যারের মেজো পুত্র।
তিনি ফরিদপুর ডায়াবেটিক সমিতির সকল ভোটারের কাছে দোয়া ও মূল্যবান ভোট কামনা করেছেন।




















