ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির বিশেষ সভা সম্পন্ন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৪৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৫১ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরের সামগ্রিক উন্নয়নে জেলা সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়ন পরিকল্পনা নিয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ১৯ জুলাই সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
এ সময় সভায় উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফাতেমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তর চরাঞ্চলে উন্নত জাতের গবাদিপশু সম্প্রসারণের মাধ্যমে দুধ উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরে। সড়ক ও জনপথ বিভাগ জেলার সড়ক অবকাঠামোর উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার বিষয়ে মতামত উপস্থাপন করে।
এছাড়া পরিবেশ অধিদপ্তর জেলার পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং ইটভাটার সংখ্যা কমিয়ে পরিবেশবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করে। পানি উন্নয়ন বোর্ড পদ্মা নদীর ভাঙন প্রতিরোধ, নদীতীর সংরক্ষণ এবং জেলার বিভিন্ন নৌঘাটের উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করলে জেলা প্রশাসক প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় বক্তারা জেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির বিশেষ সভা সম্পন্ন

আপডেট সময় : ০৯:৪৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬