ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে “হাম-রুবেলা” বিষয়ে বিশেষ আলোচনা সভা

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৩৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে “হাম-রুবেলা” বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসানের ‌সঙ্গে “হাম-রুবেলা” বিষয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ১৩ মে বেলা ১২টায় ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল-এর কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। সভায় হাম রোগের বর্তমান পরিস্থিতি, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিশেষ আলোচনা করেন ডাঃ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, হাম-রুবেলা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ সময় উপস্থিত ছিলেন মোঃ সালাউদ্দিন ফরিদ, ডাঃ আলিমুদ্দিন, ডাঃ পার্থ প্রতিম সিকদার, ডাঃ এস এ চৌধুরী, ডাঃ নকুল রঞ্জন সরকারসহ হাসপাতালের সিনিয়র ও জুনিয়র চিকিৎসকবৃন্দ। সভায় বক্তারা হাম-রুবেলা পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া শিশুদের জন্য নিরাপদ ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথাও তুলে ধরা হয়। উল্লেখ্য, ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল-এ ইতোমধ্যে ২৩ শয্যা বিশিষ্ট একটি বিশেষ হাম ওয়ার্ড চালু করা হয়েছে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে “হাম-রুবেলা” বিষয়ে বিশেষ আলোচনা সভা

আপডেট সময় : ০৩:৩৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬