ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক : ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০ শিশু
- আপডেট সময় : ০৯:৪৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জন হামের রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ আগস্ট পর্যন্ত জেলায় মোট ৪ হাজার ৯৭৫টি হামের রোগী শনাক্ত হয়েছে এবং ২১ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ২৬ আগস্ট জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৪০ রোগীর মধ্যে ২০ জন ফরিদপুর জেনারেল হাসপাতালে এবং ২০ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে, ফরিদপুর জেনারেল হাসপাতালে বর্তমানে পুরোনো ৩ জনসহ মোট ২৩ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত হাসপাতালটিতে মোট ১ হাজার ৪৩৮ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
অন্যদিকে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুরোনো ৪৮ জন রোগীসহ বর্তমানে মোট ৬৮ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ২৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং হাসপাতালটিতে এখন পর্যন্ত মোট ৩ হাজার ২৯৩ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
জেলায় বর্তমানে দুই হাসপাতালে মোট ৯১ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৪৬ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। চলতি বছরে দুই হাসপাতাল মিলিয়ে মোট ৪ হাজার ৭৩১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
উপজেলাভিত্তিক তথ্যে দেখা যায়, বোয়ালমারীতে মোট ২৮, ভাঙ্গায় ১২, চরভদ্রাসনে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৫ জনের হামের রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত সর্বাধিক ৩ হাজার ৩৮২ জন রোগী শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেলার ২৯ জন এবং পার্শ্ববর্তী জেলার ১১ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পার্শ্ববর্তী জেলার রোগীদের মধ্যে গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, মাগুরা, যশোর, ঝিনাইদহ ও অন্যান্য জেলার রোগী রয়েছেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণে চিকিৎসাসেবা ও রোগী ব্যবস্থাপনা কার্যক্রম অব্যাহত রয়েছে।





















