ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৩৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৫৪ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠান

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ডিজিটাল যুগে মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ফরিদপুরে “ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি (স্বাধীনতা)” প্রকল্পের আওতায় একটি হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ২২ জুন শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অরিয়েন্টেশনে জেলার বিভিন্ন পর্যায়ের কনটেন্ট ক্রিয়েটর, মানবাধিকার কর্মী এবং যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

জানা যায়, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় ঢাকা বিভাগের আওতায় ফরিদপুরে প্রকল্পটি বাস্তবায়ন করছে ব্রেকিং দ্য সাইলেন্স। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্সের আইটি ও কমিউনিকেশন অফিসার এবং স্বাধীনতা প্রকল্পের ফোকাল ব্যক্তি মো. নুরে আলম। অরিয়েন্টেশন পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ তুষার আব্দুল্লা ও উপমা দত্ত। অরিয়েন্টেশনে মানবাধিকার ও মৌলিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ভুলতথ্য, অপতথ্য ও বিভ্রান্ততথ্য মোকাবিলায় করণীয়, অনলাইন হয়রানি ও সাইবার নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সচেতনতা, ফ্যাক্ট-চেকিং কৌশল, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার, ডিজিটাল নিরাপত্তা, ডিজিটাল লিটারেসি, ডিজিটাল রাইটস এবং প্রযুক্তির মাধ্যমে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করা এবং তরুণদের মধ্যে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অরিয়েন্টেশনে জেলার ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা আলোচিত বিষয়গুলো সম্পর্কে নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন স্তরে এ বিষয়ে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতেও স্বাধীনতা প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

আপডেট সময় : ০৪:৩৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬