ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৪৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৪০ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

“ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ৩০ এপ্রিল সকাল ১১টা ৩০ মিনিটে জেলা ট্রাফিক বিভাগ, ফরিদপুরের উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), ফরিদপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ড্রাইভিং ট্রেডে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা, ট্রাফিক সাইন, সিগন্যাল, রোড মার্কিং, ট্রাফিক আইন এবং নৈতিকতা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ শামছুল আজম, টিটিসির ইনস্ট্রাক্টর সৈয়দ আজমল হোসেন, পিডিও মামুনুর রশিদ এবং ইনস্ট্রাক্টর নাজিমুদ্দিন আলম সিরাজী। টিআই ‌ খোরশেদ আলম ‌
ফরিদপুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বিশেষ করে নতুন প্রজন্মের চালকদের ট্রাফিক আইন মেনে চলা ও নৈতিকতার চর্চা নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সক্রিয় অংশগ্রহণ কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি

আপডেট সময় : ০৪:৪৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬