ট্রেন্ডিং :
ফরিদপুরে শ্রীমৎ হরিপ্রিয় ব্রহ্মচারী মহারাজের ৪র্থ প্রয়াণ তিথি উদযাপন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৫৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৪০ , ০৪ বার পড়া হয়েছে
শ্রীমৎ হরিপ্রিয় ব্রহ্মচারী মহারাজের নিত্য লীলায় প্রবেশের ৪র্থ প্রয়াণ তিথি উপলক্ষে ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গনে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ৫ অক্টোবর ২০২৬, সোমবার (১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ) উদয়াস্ত মহানাম মহাসংকীর্তন অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৮টায় বাল্যভোগ ও সমাধি মন্দিরে ভোগ নিবেদন করা হবে। দুপুর ১২টায় মধ্যাহ্ন রাজভোগ এবং দুপুর ১টায় সমাধি মন্দিরে মহাপ্রসাদ অর্পণ করা হবে। পরে দুপুর ২টায় ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
আয়োজকরা জানান, ধর্মীয় এ অনুষ্ঠানে ভক্তবৃন্দকে স্বজন ও বন্ধু-বান্ধবসহ উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
মহাপ্রসাদ বিতরণের আয়োজন করেছে শ্রীযুক্তেশ্বরী দিগম্বরী দেবী সেবা সংঘ, শ্রীধাম শ্রীঅঙ্গন, ফরিদপুর।




















