ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে রাতে পল্লী বিদ্যুতের সাঁড়াশি অভিযান :: অবৈধ সংযোগসহ আটক ১

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৩৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৩১ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বিদ্যুতের অপচয় ও অবৈধ ব্যবহার বন্ধে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে রাতব্যাপী অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল রোববার (১৫ নভেম্বর) রাতে সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের আওতায় ছয়টি দল বিভিন্ন এলাকায় এ অভিযান চালায়।
অভিযানকালে আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার, রাস্তার বাতি, অটোরিকশা চার্জিং, গ্যারেজ ও ফুটপাতে অবৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে কি না, তা পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও যাচাই করা হয়।

এ সময় চরভদ্রাসন সাব-জোনাল অফিসের আওতাধীন এলাকায় হুকিংয়ের মাধ্যমে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যাডমিন্টন খেলার সময় একজনকে হাতেনাতে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ছাড়া রাত ৮টার পর মার্কেট ও দোকান খোলা রাখায় ১২টি মার্কেট ও দোকানের মালিককে সতর্ক করা হয়।
অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে রাতে পল্লী বিদ্যুতের সাঁড়াশি অভিযান :: অবৈধ সংযোগসহ আটক ১

আপডেট সময় : ০৭:৩৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬