ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:১৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট খোদাবক্স রোড এলাকায় কিশোরী ও প্রাপ্তবয়স্ক নারীদের নিয়ে মাসিক স্বাস্থ্য সুরক্ষা ও বয়ঃসন্ধিকালীন পরিবর্তনে অভিভাবকদের ভূমিকা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১৩ জুন আয়োজিত এ সভায় মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বয়ঃসন্ধিকালের শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে ধারণা প্রদান এবং কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন শাখার সম্মানিত জেলা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বাসুদেব দাস এবং শাখার কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) সীমা আক্তার। বক্তারা মাসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক কুসংস্কার ও সংকোচ দূর করে স্বাস্থ্যসম্মত আচরণ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন উক্ত এলাকার আরএইচপি সীমা রানী সাহা। সভায় স্থানীয় কিশোরী ও নারীরা অংশগ্রহণ করেন এবং স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা

আপডেট সময় : ০৮:১৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬