ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সচেতনতামূলক সেশন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৪৬ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ফরিদপুর হালিমা গার্লস উচ্চ বিদ্যালয়ে মাসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এক সেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়ের অনুমতিক্রমে এবং সহকারী শিক্ষক ম্যাডামের সহযোগিতায় ৭ম থেকে ১০ম শ্রেণীর ২০ জন শিক্ষার্থী বালিকাদের নিয়ে এ সেশন অনুষ্ঠিত হয়। সেশনে মাসিক স্বাস্থ্য সচেতনতা, বয়সন্ধিকালীন পরিবর্তনের সময় করণীয় এবং একটি সুন্দর সমাজ গঠনে যুবসমাজের ভূমিকা বিষয়ে আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সুযোগ্য উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা কাজী ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সম্মানিত সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা মোঃ কামরুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন শাখার সম্মানিত জেলা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বাসুদেব দাস এবং শাখার কো-অর্ডিনেটর প্রোগ্রাম সীমা আক্তার। অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাসিক স্বাস্থ্য, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও বয়সন্ধিকালীন পরিবর্তনের সঠিক করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া শিক্ষার্থীদের জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে এক্সিকিউটিভ ক্লিনিক্যাল সার্ভিস নাসিমা আক্তার দায়িত্ব পালন করেন। ক্যাম্পে শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ফ্রি স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে জানায়, তারা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিষয়ক জ্ঞান অর্জন করেছে এবং ফ্রি চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হয়েছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সচেতনতামূলক সেশন

আপডেট সময় : ০৫:১৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬