ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৫৯ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ফরিদপুরে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ২৬ জুন বিকেল ৫টায় শহরের মুজিব সড়কে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে প্রথম আলো বন্ধুসভা ফরিদপুর।
মানববন্ধনে বক্তারা বলেন, “সরকার পরিবর্তন হলেও মাদকসেবন ও মাদক ব্যবসার কোনো পরিবর্তন আসে না। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”

কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি শিপ্রা রায়, প্রবীণ শিক্ষক আজাদ আবুল কালাম, সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য মো. রফিকুজ্জামান, সংস্কৃতিকর্মী সিরাজ এ কবীর, টিআইবির আঞ্চলিক সমন্বয়কারী গোলাম মোস্তফা, ফরিদপুর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক হোসনে আরা খানম, ফরিদপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাসান উজ্জামান, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক রুবিয়া মিল্লাত, বেসরকারি উন্নয়ন সংস্থা বিএফএফ-এর নির্বাহী পরিচালক আনম আব্দুল হাদী এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ খান বাদলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, মাদকের কারণে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদক নির্মূলে শুধু মাদকসেবী বা খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না, বরং মাদকের উৎস ও সরবরাহ চক্র ভেঙে দিতে হবে। একই সঙ্গে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
ফরিদপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাসান উজ্জামান বলেন, মাদক মোকাবিলায় নাগরিকদেরও দায়িত্ব পালন করতে হবে এবং জেলার সকল সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনকে একযোগে কাজ করতে হবে।
সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য মো. রফিকুজ্জামান বলেন, মাদকের কারণে অসংখ্য পরিবার ধ্বংস হচ্ছে। মাদক এখন ব্যবসায়িক পণ্যে পরিণত হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সামাজিক মানসিকতার পরিবর্তন এবং সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।
ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি শিপ্রা রায় বলেন, মাদকের সরবরাহ বন্ধ করা গেলে মাদকসেবনও অনেকাংশে কমে আসবে। তাই সরবরাহকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রথম আলো বন্ধুসভা ফরিদপুরের ম্যাগাজিন বিষয়ক সম্পাদক মো. মাফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী মানববন্ধন

আপডেট সময় : ০৫:০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬