ট্রেন্ডিং :
ফরিদপুরে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়নে এফপিএবি’র সভা
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:৪৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৫৩ , ০৪ বার পড়া হয়েছে
পরিবার পরিকল্পনা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফপিএবি) ফরিদপুর শাখা কমিটির সভা শনিবার শাখা কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন এফপিএবি ফরিদপুর শাখার সভাপতি ও জাতীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি মো. আইয়ুব খান।
সভায় উপস্থিত ছিলেন শাখার কোষাধ্যক্ষ খন্দকার মঈনুল হোসেন খান, শাখা কমিটির সদস্য রমেন্দ্র নাথ কর্মকার এবং সদস্য আসমা।
সভায় এফপিএবি ফরিদপুর শাখা ক্লিনিকের সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত সদস্যরা ক্লিনিকের উন্নয়ন ও সেবার পরিধি সম্প্রসারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে শাখার কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করা হয়।





















