ট্রেন্ডিং :
ফরিদপুরে পদোন্নতিপ্রাপ্ত এসআইকে (সশস্ত্র) র্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৩:৪৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা পুলিশের এএসআই (সশস্ত্র) পদ থেকে এসআই (সশস্ত্র) পদে পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তা শেখ মো. রাসেলকে আনুষ্ঠানিক ভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। আজ
মঙ্গলবার ফরিদপুর জেলা পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. রাসেলের কাঁধে র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় তিনি নবপদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পুলিশ সুপার বলেন, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম।
দায়িত্বশীলতা ও পেশাদার আচরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে সকল পুলিশ সদস্যকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।





















