ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে দাওয়াতি মিছিল করল খেলাফত যুব মজলিস

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৬৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার ২৫ জুন ফরিদপুর শহরে একটি দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মাহবুবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী। এছাড়া ফরিদপুর জেলার বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, মিছিলটি আলিপুর কবরস্থান জামে মসজিদ থেকে শুরু হয়ে লাভলু সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব-জনতা ব্যাংক মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশে খুন, সন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব সমস্যা দূর করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, কোরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণের মাধ্যমে অন্যায়, অবিচার, জুলুম, শোষণ ও দুঃশাসনমুক্ত একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। কর্মসূচিতে সংগঠনের জেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে দাওয়াতি মিছিল করল খেলাফত যুব মজলিস

আপডেট সময় : ০৪:১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬