ফরিদপুরে গ্রাফিতি প্রদর্শনী ও ‘জুলাই চত্বর’ ঘোষণার দাবি
- আপডেট সময় : ০৮:০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুরে গ্রাফিতি অঙ্কন ও প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। ৫ আগস্টকে সামনে রেখে শহরের আলিপুরে অবস্থিত হাসিবুল হাসান লাবলু সড়কের ‘৩৬ জুলাই মঞ্চে’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিভিন্ন বিষয়ভিত্তিক গ্রাফিতি আঁকা হচ্ছে।
গতকাল সোমবার ৩ আগস্ট থেকে শুরু হওয়া এ কার্যক্রমে ৫ আগস্টের ঘটনাপ্রবাহ এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের বিভিন্ন দৃশ্য গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি আন্দোলনের বিভিন্ন স্মৃতি ও ঘটনাবলি চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
আয়োজকরা জানান, ২০২৪ সালে তৎকালীন শেখ হাসিনা সরকারের আমলে ছাত্রসমাজের ওপর সংঘটিত নির্যাতন এবং তাদের অধিকার থেকে বঞ্চিত করার বিভিন্ন ঘটনাকে গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হয়েছে। তাদের বিশ্বাস, এসব গ্রাফিতির মাধ্যমে নতুন প্রজন্ম আন্দোলনের ইতিহাস ও প্রেক্ষাপট সম্পর্কে জানতে পারবে এবং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ হবে।

এ সময় আয়োজকরা ‘৩৬ জুলাই মঞ্চ’ এলাকাকে ‘জুলাই চত্বর’ হিসেবে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবি জানান। তাদের মতে, এ স্থানটি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজি রিয়াজ সিনিয়র যুগ্ন আহবায়ক এনামুল চৌধুরী , নুর আলী ,হাসিবুল হাসান , নাঈম আহমেদ , আশরাফুল ইসলাম লিমন , মুখ্য সংগঠক মোঃ সোহেল ,




















