ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরের বগাইল টোল প্লাজার কাছে সড়ক দুর্ঘটনায় নিহত ২

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৪৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ২৬ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের চাকা মেরামতের সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় ট্রাকচালক ও হেল্পার নিহত হয়েছেন। আজ শনিবার ১৬ মে ভোর রাত আনুমানিক ৪টা ১০ মিনিটে ভাঙ্গা থানাধীন ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় বগাইল টোল প্লাজার প্রায় ৫০০ গজ পূর্বদিকে ভাঙ্গামুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা মেট্রো-চ ১৩-৬৪০২ নম্বরের একটি মালবাহী ট্রাকের পিছনের চাকা নষ্ট হয়ে গেলে ট্রাকটি এক্সপ্রেসওয়ের পাশে থামিয়ে চালক ও হেল্পার চাকা মেরামতের কাজ করছিলেন। এসময় ঢাকা থেকে ভাঙ্গাগামী অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকচালক ইউসুফ (৫০) ও হেল্পার ইয়াকুব (২৬) নিহত হন। তারা উভয়েই যশোর জেলার কোতয়ালি থানার রূপদিয়া এলাকার বাসিন্দা। ঘটনার খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মো. শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্স ও রেকারসহ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়া দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রাকটি উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরের বগাইল টোল প্লাজার কাছে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় : ০৩:৪৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬