ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

‘প্লাস্টিক ছাড়ো, পাট ধরো’: ফরিদপুরে পরিবেশবাদীদের বিশাল মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৬৩ , ০৪ বার পড়া হয়েছে

পরিবেশ রক্ষায় প্লাস্টিক মুক্ত ফরিদপুরের ডাক: সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের তাগিদ

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

পরিবেশ দূষণ রোধে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণের দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ১ আগষ্ট বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সমকাল সুহৃদ সমাবেশ, ফরিদপুর ও পরিবেশ উন্নয়ন ফোরাম, ফরিদপুরের যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচির প্রতিপাদ্য ছিল— “প্লাস্টিক বর্জন করি, পরিচ্ছন্ন শহর গড়ি।”
সমকাল সুহৃদ সমাবেশ, ফরিদপুরের সভাপতি মো. হারুনার রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
এ সময় বক্তব্য দেন সমকাল সুহৃদ সমাবেশের সহ-সভাপতি মুহাম্মদ নাজমুল ইসলাম মিরান, সাধারণ সম্পাদক আবরাব নাদিম ইতু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাত সিং এবং পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি কাজী সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, রেহেনা প্রিয়া ও সহ-সাংগঠনিক সম্পাদক তানিয়া ইসলাম।

বক্তারা বলেন, প্লাস্টিক বর্তমানে পরিবেশের জন্য মারাত্মক হুমকিতে পরিণত হয়েছে। প্লাস্টিক বর্জ্যের কারণে শহরের ড্রেনেজ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে, নদ-নদীর নাব্যতা কমে যাচ্ছে এবং কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
এছাড়া পাট পণ্যের উৎপাদন, বিপণন ও ব্যবহারে সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং ধাপে ধাপে প্লাস্টিক পণ্যের উৎপাদন ও ব্যবহার কমিয়ে আনার দাবি জানান বক্তারা। একই সঙ্গে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

‘প্লাস্টিক ছাড়ো, পাট ধরো’: ফরিদপুরে পরিবেশবাদীদের বিশাল মানববন্ধন

আপডেট সময় : ০৪:৫৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬