ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ভাঙ্গায় জনতার ঢল : এমপি শহিদুল ইসলাম বাবুলের অভিনন্দন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৪৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৫০ , ০৪ বার পড়া হয়েছে

ভাঙ্গায় প্রধানমন্ত্রীর মোটরকেডকে স্বাগত জানাতে জনসমাগম, এমপি শহিদুল ইসলাম বাবুলের অভিনন্দন

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বরিশাল সফরে যাওয়ার পথে আজ সোমবার ১৩ জুলাই সকালে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় প্রধানমন্ত্রীর মোটরকেডকে স্বাগত জানাতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটে। বৃষ্টিবিঘ্নিত আবহাওয়া উপেক্ষা করে ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের বিএনপি, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও কৃষকদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সড়কের দুই পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

এ উপলক্ষে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন জানান।
পোস্টে তিনি বলেন, বরিশাল সফরে যাওয়ার পথে ভাঙ্গায় প্রধানমন্ত্রীর মোটরকেডকে ঘিরে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ফরিদপুর-৪ আসনের মানুষের ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মী ও সাধারণ মানুষের এই অংশগ্রহণ প্রধানমন্ত্রীর প্রতি জনগণের আস্থা এবং তাঁর নেতৃত্বে দেশের অগ্রযাত্রার প্রতি সমর্থনের প্রতিফলন বলেও উল্লেখ করেন তিনি।

শহিদুল ইসলাম বাবুল আরও বলেন, ফরিদপুর-৪ আসনের আপামর জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে পেরে তিনি গর্বিত। তাঁর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ ও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শেষে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল দেশ ও জনগণের কল্যাণ কামনা করে প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ভাঙ্গায় জনতার ঢল : এমপি শহিদুল ইসলাম বাবুলের অভিনন্দন

আপডেট সময় : ০৮:৪৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬