ট্রেন্ডিং :
প্রতিমা তৈরিতে কোনো প্রশিক্ষণ নেই :: তবুও উৎসব দাসের শিল্পকর্মে মুগ্ধ সবাই
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১০:২৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ২৯ , ০৪ বার পড়া হয়েছে
কোনো ধরনের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই শ্যামা মায়ের দৃষ্টিনন্দন প্রতিমা তৈরি করে প্রশংসা কুড়িয়েছে ফরিদপুরের নীলটুলি স্বর্ণকারপট্টির ছেলে উৎসব দাস।
উৎসব দাসের তৈরি ছোট্ট শ্যামা মায়ের প্রতিমাটি নীলটুলি স্বর্ণকারপট্টি পূজামণ্ডপে পূজিত হয়েছে। প্রতিমাটির সৌন্দর্য ও নির্মাণশৈলী দর্শনার্থীদের নজর কেড়েছে। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা প্রতিমাটি দর্শন করছেন এবং স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও ধারণ করছেন।
কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই নিজের আগ্রহ, মেধা ও সৃজনশীলতা দিয়ে এমন সুন্দর প্রতিমা তৈরি করায় উৎসবের প্রশংসা করছেন অনেকে।
স্থানীয়দের প্রত্যাশা, উৎসব দাস তার এই প্রতিভা ও সৃজনশীলতা ধরে রেখে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর প্রতিমা তৈরি করে দর্শনার্থীদের মুগ্ধ করবে।
এদিকে তিনি ভবিষ্যতে আরো ভালো প্রতিমা করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।




















