ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

পল্টন ট্র্যাজেডির ২ দশক : খুনিদের শাস্তির দাবিতে ফরিদপুরে জামায়াতের বিক্ষোভ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৪৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৩৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জেলা, সদর উপজেলা ও পৌর জামায়াতের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিকেল ৪টা ১৫ মিনিটে শহরের মডেল মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ইমতিয়াজ উদ্দিন ‌ আহমেদ।‌

এ সময় উপস্থিত ছিলেন। জেলা জামাতের সাধারণ সম্পাদক ‌ অধ্যাপক আব্দুল ওয়াহাব, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক এস এম শহীদুল্লাহ, পৌর জামায়াতের আমির ড. এহসানুল মাহবুব রুবেল ও সাধারণ সম্পাদক ইব্রাহিম মুনতাসির তাকিমসহ দলের অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরে বলেন, ওই দিনের ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও বেদনাদায়ক অধ্যায়। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, দেশে দুর্নীতি, অপরাধ, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। অন্যায়-অবিচারের ঘটনা ঘটলে দলমত নির্বিশেষে তার প্রতিবাদ জানাতে হবে। তাঁরা ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বক্তারা অবিলম্বে গণভোট বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা, সদর উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

পল্টন ট্র্যাজেডির ২ দশক : খুনিদের শাস্তির দাবিতে ফরিদপুরে জামায়াতের বিক্ষোভ

আপডেট সময় : ০৩:৪৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬