ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে শামা ওবায়েদ ও হুমায়ুন কবিরের মধ্যে দায়িত্ব ভাগ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৪২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্বপ্রাপ্ত মিজ শামা ওবায়েদ ইসলাম এমপিকে মানবাধিকার, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, গবেষণা ও উদ্ভাবন, সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে গতকাল রোববার ২৩ আগস্ট জারি করা এক পরিপত্রে এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. নুরল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, এ দায়িত্ব বণ্টনের বিষয়ে প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন রয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পরিপত্র অনুযায়ী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ মিজ শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি বিষয়ক কার্যক্রমে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ জনাব হুমায়ুন কবিরকে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়াবলী, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্র মন্ত্রী কর্তৃক নির্ধারিত অন্যান্য বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রীর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে দুই প্রতিমন্ত্রী নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনায় সহায়তা করবেন বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে। ২৩ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এ পরিপত্রটি প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে শামা ওবায়েদ ও হুমায়ুন কবিরের মধ্যে দায়িত্ব ভাগ

আপডেট সময় : ০৫:১৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬