ট্রেন্ডিং :
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ফরিদপুর সফরে আসছেন
অনলাইন ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৬:৫১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৫৬ , ০৪ বার পড়া হয়েছে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি আগামী শুক্রবার নিজ জেলা ফরিদপুর সফর করবেন। সফরকালে তিনি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন এবং আঞ্চলিক উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। সফরসূচি অনুযায়ী, ঐদিন সকাল ১১টায় তিনি ফরিদপুরে পৌঁছে করিম জুট মিল পরিদর্শন করবেন।
পরে সকাল ১১টা ৩০ মিনিটে নদী গবেষণা ইনস্টিটিউট এবং দুপুর ১২টা ১৫ মিনিটে কুমার নদ ও জসিম কমপ্লেক্স পরিদর্শন করবেন। বিকাল ৩টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত “সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেবেন। এ সভায় ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।




















