ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

বাল্যবিবাহ ও মাদককে ‘না’

পদ্মার দুর্গম চরে শিক্ষার্থীদের মাঝে ফরিদপুরের ডিসি

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৫৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৪০ , ০৪ বার পড়া হয়েছে

পদ্মার চরে বাল্যবিবাহ ও মাদক রুখতে শিক্ষার্থীদের পাশে জেলা প্রশাসক

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
বাল্যবিবাহ ও মাদক বিরোধী অভিভাবক সমাবেশ করে পদ্মা নদীর চরের জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করতে দুর্গম অঞ্চলে ছুটে গেলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও তার টিম। গতকাল মঙ্গলবার ২৮ জুলাই দুপুরে পদ্মার চরে ভাঙ্গি ডাঙ্গী গ্রামে মোতালেব হোসেন উচ্চ বিদ্যালয় এবং মাজেদা বেগম মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. মজহারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, সদরের সহকারী কমিণনার (ভূমি) শফিকুল ইসলাম সহ স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা।
এ সময় জেলা প্রশাসক মো. মজহারুল ইসলাম বলেন, বাল্যবিবাহের বিরুদ্ধে শিক্ষার্থীদের কে প্রতিরোধ গড়ে তুলতে হবে, যুব সমাজকে বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, মোবাইল আসক্তি এবং মাদক থেকে নিজেকে মুক্ত রাখতে হবে ও যারা আসক্ত তাদেরকে এ পথ থেকে ফেরাতে হবে।
শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ এর আগে পার্শ্ববর্তী মাজেদা বেগম মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করে কর্মকর্তাগণ সেখানকার চিকিৎসা ব্যবস্থার খোঁজখবর নেন এবং সেখানকার জনবল বরাদ্দ বৃদ্ধির জন্য কর্তৃপক্ষকে অবগত করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। স্বাস্থ্য সেবা কেন্দ্রটির অচলাবস্থা দূর করার ব্যাপারে পরিবার পরিকল্পনা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পরিদর্শন শেষে অবগত করেন জেলা প্রশাসক।
বিকেলে মোতালেব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মোতালেব হোসেন হাই স্কুলের শিক্ষকদের সাথে পৃথক পরামর্শ সভা করেন জেলা প্রশাসক সহ কর্মকর্তাবৃন্দ। সেখানে শিক্ষকদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়া হয়।
অভিভাবক সমাবেশে শিক্ষা ও ক্রীড়া উপকরণ এবং দশটি বাইসাইকেল বিতরণ করা হয় দূরবর্তী শিক্ষার্থীদের জন্য। এ সময় মোতালেব হোসেন হাই স্কুলের ছাত্রীদের জন্য একটি কমন রুম উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
প্রতিষ্ঠান দুটি পরিদর্শন শেষে মাঠের এক প্রান্তে গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

বাল্যবিবাহ ও মাদককে ‘না’

পদ্মার দুর্গম চরে শিক্ষার্থীদের মাঝে ফরিদপুরের ডিসি

আপডেট সময় : ০৮:৫৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬